সোমবার,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে বেলাল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তিতাস নদীতে এই ঘটনা ঘটে।

নিহত বেলাল উপজেলার উরখুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিতাস নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল। সেই সময় অসাবধানতাবশত তিনি পড়ে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারে কার্যক্রম শুরু করেন। তবে তার প্রায় দুই ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি