মঙ্গলবার,১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


তিতাসে ভ্যানের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় মো. আলিফ হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আলিফ উলুকান্দি পূর্ব পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর আলিফকে নিতে আসেন তার বাবা। তিনি স্কুলের কাছাকাছি একটি দোকানে অপেক্ষা করছিলেন। এ সময় বাবার কাছে যাওয়ার জন্য আলিফ হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি চলন্ত বেকারির ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আলিফের মাথায় রক্তক্ষরণ শুরু হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি