ডেস্ক রিপোর্ট:
সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির হল মালিকরা। পাকিস্তানে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পরিবশেকরা বলছে, অন্তত দুই সপ্তাহ ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ রাখা হবে এবং যতদিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হচ্ছে এ সময়সীমা ততদিন পর্যন্ত দীর্ঘ হতে পারে।
এর আগে ভারত থেকে পাকিস্তানি তারকাদের ফেরত পাঠানোর কথা বলেছিলো ভারত। ভারতীয় নির্মাতাদের একটি সংগঠন জানিয়েছিলো, তারা পাকিস্তানি কোন অভিনয় শিল্পীকে বলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ দেবে না।
এবার পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে একাত্বতা ঘোষণা করে কোন ভারতীয় সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পরিবশেকরা। এমন সিদ্ধান্তে লাহোর, করাচী ও ইসলামাবাদের সিনেমা হলগুলোতে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করা হয়েছে।
চিরবৈরিতা থাকলেও পাকিস্তানে ভারতীয় সিনেমা অত্যন্ত জনপ্রিয়। সিনেমা প্রদর্শন বন্ধ ঘোষণার ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে সীমান্তের উত্তেজনা পৌঁছে গেছে বিনোদান ও সাংস্কৃতিক জগতে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ অক্টোবর (সোমবার) দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।


























































