শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের সঙ্গে আবার অভিনয়ে আপত্তি নেই ঐশ্বরিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

salman-ash-sm20161002123636

পূর্বাশা ডেস্ক:

রূপালি পর্দায় সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে আবার দেখার কল্পনাই শুধু করা যায়, আদতে এটা প্রায় অসম্ভব ব্যাপার। তবে ভারতের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী অ্যাশ জানিয়েছেন, সল্লুর সঙ্গে ফের কাজ করতে তার আপত্তি নেই।

তবে একটা শর্ত আছে ঐশ্বরিয়ার। চিত্রনাট্য আর পরিচালক হতে হবে অসাধারণ। তিনি চাইলে কী হবে? কথিত আছে, ‘বজরঙ্গি ভাইজান’ আর প্রাক্তন প্রেমিকার সঙ্গে অভিনয় করতে ইচ্ছুক নন।

এদিকে ভক্তদের আশা, সালমানের সঞ্চালনায় ‘বিগ বস’-এ নিজের অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণা করতে আসবেন ঐশ্বরিয়া। এর মাধ্যমে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯) ছবির এই জুটিকে আবার একসঙ্গে দেখা যেতে পারে। কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চান না বলে সেই সুযোগ রাখছেন না সল্লু।

পরিচালক করণ জোহরকে সালমান জানিয়ে দিয়েছেন, তার অনুষ্ঠানে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণা করতে হলে আসতে হবে একা। ঐশ্বরিয়া তো বটেই, ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন প্রেম করায় রণবীর কাপুরও নিষিদ্ধ সালমানের ঘরে। এ ছবির আরেক নায়ক ফাওয়াদ খান জুলাই থেকেই মুম্বাইয়ে নেই। উরি আক্রমণের কারণে সৃষ্ট অরাজকতার মধ্যে তার সহসা ভারতে আসার সম্ভাবনা নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি