শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শীঘ্রই আসছে কুমিল্লার ছেলে আশিক এর “সাইলেন্স”


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

14620101_1811657075736398_218763216_n
পূর্বাশা ডেস্ক:
“সাইলেন্স” নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করছেন কুমিল্লার ছেলে আশিক পায়েল। সম্প্রতি কুমিল্লার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্যে।গল্পটিতে দেখা যায় আরিফ নামের একটি গ্রামের ছেলে তার বন্ধুদের সাথে শহরের মেসে থেকে পড়ালেখা করেন,  বন্ধুদের অনেক কাজই সে নিজে করে দেন এবং সে নিরবেই কাজ গুলো করেন। তরুণ নির্মাতা আশিক পায়েল বলেন “কেন করে দেন”??? সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে প্রায় ৮মিনিটের আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখলে। খুব শীঘ্রই রিলিজ করা হবে অনলাইন সাইড ইউ টিউবে।
চলচ্চিত্রটি প্রযোজনা করছেন এফ এন্ড এফ ফিল্মস প্রোডাকশন। পরিচালনা ও চিত্রনাট্য করেছেন আশিক পায়েল, রচনা নুসরাত নূর, সিনেমাটোগ্রাফি শুভম হাসনাত, সম্পাদনা জহিরুল ইসলাম নিরব, সহঃপরিচালকঃ পংকজ,রকি। ক্যামেরা সাপোর্ট দিয়েছেন রুবেল আহম্মেদ। অভিনয় করেছেন- রাশেদ, আল-আমিন,পিয়াস,রিয়াদ,সেতু প্রমুখ।
নির্মাতা আশিক পায়েল বলেন “থিয়েটার করছি প্রায় ৭-৮ বছর, মঞ্চ নাটক করেছি অনেক গুলো। মঞ্চ নাটক করা থেকেই টিভি নাটক নির্মানের আগ্রহ হয়ে উঠে। সে থেকেই গত ২বছর আগ থেকে টিভি নাটকের সাথেও কাজ করছি। এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দিয়ে যদি দর্শকদের মনে জায়গা করে নিতে পারি তাহলে কুমিল্লা থেকেই বিভিন্ন নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করব ইনশাআল্লাহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি