বুধবার,২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পর্দা নামছে জাতীয় নাট্যোৎসবের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

base_1476165107-base_1474709006-55555

পূর্বাশা ডেস্ক:

‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক ১৮ দিনব্যাপী ‘জাতীয় নাট্য উৎসব ২০১৬’ এর সমাপনী মঙ্গলবার (১১ অক্টোবর)। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং নাট্য গবেষক ও অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সভাপতিমন্ডলির সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী এবং নাট্যজন সৈয়দ দুলাল। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সেক্রেটারী জেনারেল নাট্যজন আকতারুজ্জামান।

সমাপনী সন্ধ্যায় মূল হলে নাটক পরিবশেন করবে নাট্যকেন্দ্র ‘বন্দুক যুদ্ধ ও গাধার হাট’, পরিক্ষণ হলে শব্দাবলী গ্রপ থিয়েটার (বরিশাল) ‘সাহেব চান্দের ঈদ ভোজন’ এবং মহিলা সমিতি মঞ্চে বহুবচন ‘দেবী’।

প্রসঙ্গত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক শ্লোগান নিয়ে ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল ১৮ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব-২০১৬। এ উৎসবে ঢাকার চারটি মঞ্চে প্রদর্শন করা হয় ৫৮টি নাটক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি