বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অসুস্থ হয়ে আমেরিকার হাসপাতালে মিঠুন চক্রবর্তী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

25.2.10 - Mithun Chakroborty at Rahamat Ali Music realise at HHI

ডেস্ক রিপোর্ট : বলিউড ও টালিউডের দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা ভালো না। বর্তমানে অসুস্থ হয়ে তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে ভর্তি আছেন। ভারতের কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

‘ডিসকো ড্যান্সার’ খ্যাত এই অভিনেতার ব্যক্তিগত সহকারী বিজয় কলকাতার একটি সংবাদমাধ্যমে জানান, ‘মিঠুন দাদা অসুস্থ এবং তিনি বর্তমানে চিকিৎসার জন্য লস অ্যাঞ্জেলসে অবস্থান করছেন। দুই সপ্তাহ হলো তিনি সেখানে গেছেন, ফিরবেন চলতি মাসের শেষ নাগাদ।’

বিজয় আরো জানান, ‘মিঠুন দাদা ২০০৯ সালে যখন তিনি ইমরান খান এবং শ্র“তি হাসান অভিনীত লাক ছবির শুটিং করছিলেন তখন ছবির বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। এরমধ্যে একটি ছিল হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার দৃশ্য। সে দৃশ্যের শুটিং করতে গিয়ে বেকায়াদায় পড়েন। তারপর থেকে তিনি ‘ক্রোনিক ব্যাক ট্রাবল’-এ ভুগছেন। এজন্য তিনি মাঝে মাঝে একা সময় কাটান।’

এছাড়া তার ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ সমস্যা রয়েছে বলেও জানান বিজয়। তবে এ জন্য তার কোনো সার্জারি করতে হয়নি।

উল্লেখ্য, বলিউড-টালিউডের শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনয়ের সুবাদে তিনি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি