বিনোদন ডেস্কঃ
ভারতের মাটিতে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের বয়কটের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসেছিলেন, বর্ষীয়ান অভিনেতা ওম পুরী৷পাকিস্তান বিরোধিতার তীব্র সমালোচনা করে বলেছিলেন তিনি, যখনই ইচ্ছে হবে, পাকিস্তানে যাবেন! কেউ তাঁকে ঠেকিয়ে রাখতে পারবে না! তাঁর কাছে পাকিস্তানের ভিসা আছে! এবার বেশ কিছু বিতর্কের পর অভিমানের জেরেই নাকি ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিলেন ওম পুরি। তাঁর কথায় তাঁকে নিয়ে যখন এত অসুবিধা হচ্ছে, তখন তিনিই আর অভিনয় করবেন না!
শোনা যাচ্ছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকিই এই সিদ্ধান্তের অন্যতম কারণ।তাদের দাবি ছিল পাকিস্তানের পক্ষপাতিত্য করার জন্য ওম পুরির ছবি দেখা বন্ধ করা হোক! সেই বক্তব্য সমর্থন করেছিলেন দেশবাসীর একাংশও। সেই প্রসঙ্গ টেনেই অভিনয় ছাড়ার কথা জানালেন ওম পুরি।
বললেন, ‘’যাঁরা আজ আমার ছবি বয়কট করার কথা বলছেন, তাঁরা একদিন শাহরুখ খান-সলমন খানের ছবিও বয়কট করার ডাক দিয়েছিলেন! সেই সব কথায় আমি পাত্তা দিই না! আমার চিন্তাটা অন্য জায়গায়! যদি আমি থাকার জন্য কোনও ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়, তবে ওই ছবির সঙ্গে যুক্ত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমি চাই না!’’
শুধু তাই নয় বিরোধীদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘যদি আক্রোশের পাত্র আমি হই, তাহলে আমার পোস্টার ছেঁড়া হোক! কুশপুতুল দাহ করা হোক! সে সব না করে ছবিকে আক্রমণ কেন?’’ তবে পরিস্থিতির গতিবিধি বলছে, শুধু অভিনয়ই না দেশও ছাড়ছেন ওম পুরি! সূত্রের কবর তিনি কানাডায় পারি দিচ্ছেন৷তবে এরপর অভিনেতা আদও দেশে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে বেশ সংশয়৷


























































