শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাখো মানুষের প্রেরণা তিনি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

aaf7715725f64dd99e49af06520e5198-madonna

পূর্বাশা ডেস্ক:

নব্বইয়ের দশকজুড়ে ছিল ‘লা ইসলা বনিতা’ গানটির জনপ্রিয়তা। এমনকি এখনো ইউটিউবে শোনা ও দেখা হচ্ছে গানটি। ১৯৮৬ সালে ম্যাডোনার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘ট্রু ব্লু’-এর শেষ গান ছিল এটি। সম্প্রতি বিলবোর্ডের ‘উইমেন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এই পপ গায়িকা ম্যাডোনা।
গান করে ‘পপ সম্রাজ্ঞী’ খেতাব তিনি পেয়েছেন বেশ আগে, সঙ্গে বিপুল জনপ্রিয়তা। সংগীতে সর্বোচ্চ পুরস্কার গ্র্যামি জিতেছেন সাতবার। দশম ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য রেবেল হার্ট ট্যুর’ থেকে তাঁর আয় এখন পর্যন্ত বিশ্বের যেকোনো নারী শিল্পীর চেয়ে বেশি। ওই ট্যুরের টিকিট বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ। বিলবোর্ড ‘টু হান্ড্রেড’ তালিকায় এক নম্বরে স্থান পেয়েছিল তাঁর আটটি অ্যালবাম। আর শীর্ষ দশে ছিল ২১টি। এ ছাড়া বিলবোর্ড ‘হট হান্ড্রেড’ তালিকায় তাঁর গান এসেছিল ১২ বার। এ রকম আরও বহু অর্জনে ভরে আছে তাঁর ৫৮টি বছর।
আসছে ৯ ডিসেম্বর নিউইয়র্ক সিটিতে বসবে বিলবোর্ড উইমেন ইন মিউজিকের ১১তম আসর। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হবে ‘উইমেন অব দ্য ইয়ার’ সম্মাননা। এই শিল্পীকে নিয়ে বিলবোর্ড মিডিয়া গ্রুপের প্রধান সৃজনশীল কর্মকর্তা জেনিস মিন বলেছেন, ‘ম্যাডোনা সেই সব বিরল শিল্পীদের একজন, যাঁর প্রভাব ও কর্মজীবন তাঁর সংগীতকেও ছাপিয়ে গেছে। তাঁর সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি, নিরন্তর নতুন প্রথা উদ্ভাবন ও জনদরদি মনোভাবের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রেরণা হয়ে উঠেছেন তিনি।’
২০০৬ সাল থেকে নিজের সংগঠনের মাধ্যমে নানা সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন ম্যাডোনা। বিশ্বের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ নারীবাদী এ শিল্পী নারীর অবস্থান পরিবর্তন, লিঙ্গবৈষম্য দূরীকরণ ও সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বিবিসি ও বিলবোর্ড



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি