শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লন্ডনে আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

runa-london-sm20161024103132

পূর্বাশা ডেস্ক:

সংগীত জীবনে বর্ণাঢ্য ৫০ বছর পূর্ণ করেছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ উপলক্ষে লন্ডনে আজীবন সম্মাননা পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তারকা। রোববার (২৩ অক্টোবর) তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

লন্ডনের মেফেয়ারের গ্রসভেনর হোটেলের দ্য গ্রেট রুমে আয়োজিত এশিয়ান কারি অ্যাওয়ার্ডসে রুনাকে আজীবন সম্মাননা জানানো হলো। পুরস্কার নেওয়ার পর রুনার সঙ্গে সম্মিলিতভাবে ছবি তোলেন লন্ডনের মেম্বার অব পার্লামেন্ট, হাউস অব লর্ডস অ্যান্ড কমন্স ও মেয়ররা।

পুরস্কার নেওয়ার সময় রুনার সঙ্গে ছিলেন তার দুই নাতি জাইন ও অ্যারন। খবরটি ফেসবুকে শেয়ার করে রুনার কন্যা তানি লায়লা বলেছেন, ‘আমার ঝলমলে মা আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন তার দুই গর্বিত নাতিকে নিয়ে।’

সম্প্রতি রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উদ্যাপনের জন্য লন্ডনে অনুষ্ঠিত হয় তার একক সংগীতায়োজন। এর আয়োজন করে ইউকে ডক্টর শেফ লিমিটেড। সেখানেই তার কন্যা ও দুই নাতি থাকেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি