শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘স্বপ্ন জুড়ে তুমি’ তে নতুন জুটি বাপ্পী-অরিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

155343bappi_mahi_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সাথে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অরিন। ছবির নাম ‘স্বপ্ন জুড়ে তুমি’।  ছবিটি পরিচালনা করবেন এস এম জাহিদ। এই নির্মাতা জানান, বাপ্পী-অরিনকে ছবিতে চুক্তিবদ্ধ করেছি। আগামী মাসের ৪ তারিখ থেকে ছবির কাজ শুরু হবে সাভারে। এটি ফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিতে আরো অভিনয় করবেন সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ।

নতুন এই ছবির বিষয়ে অরিন বলেন, ক’দিন আগে নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বাপ্পীর সঙ্গে এটি হতে যাচ্ছে আমার প্রথম কাজ। ছবির গল্পটা শুনেই কাজ করতে রাজি হয়েছি। চমৎকার একটি রোমান্টিক ধাঁচের লাভ স্টোরি। আশা করছি খুব ভালো একটি কাজ হবে।

বাপ্পী অভিনীত ছবিগুলোর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিসড কল’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘আপন মানুষ’, ‘আমি তোমার হতে চাই’ ইত্যাদি। অন্যদিকে, গত মার্চে অরিনের প্রথম ছবি ‘ছিন্নমূল’ মুক্তি পায়। বর্তমানে অরিন ‘ফিফটি ফিফটি লাভ’ ও ‘বিধ্বস্ত’ নামের দুটি ছবিতে কাজ করছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি