বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ডিটেক্টিভ গেইম। জাজ মাল্টিমিডিয়ার অ্যানিমেশন সিনেমা ‘ডিটেক্টিভ’ থেকে অনুপ্রাণিত হয়ে গেমটি নির্মাণ করা হচ্ছে। নির্মাতার জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প অবলম্বনে গেইমটি নির্মিত হচ্ছে।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দেশের প্রথম বাণিজ্যিক এনিমেটেড সিনেমা ‘ডিটেক্টিভ’। এই সিনেমা থেকেই অনুপ্রাণিত হয়ে একই নামে তৈরি হচ্ছে মোবাইল গেইম। গেইমটি খেলা যাবে এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের যেকোন মুঠোফোনে। নির্মাতারা জানানা, এন্ড্রোয়েড সিস্টেমের এই গেমটি দেশের গ-ি ছাড়িয়ে জনপ্রিয়তা পাবে আন্তর্জাতিক অঙ্গণেও।
গেইমারদের মন যোগাতে গেমটিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের গ্রাফিক্স ও সাউন্ড। গোয়েন্দা কাহিনীভিত্তিক এই গেমটি আন্তর্জাতিক গেমিং ইন্ডাস্ট্রিতেও সুনাম অর্জন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।


























































