শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফারিনের উচ্ছ্বাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

bd-pratidin-2016-11-03-052-550x367

পূর্বাশা ডেস্কঃ

জাজের ঘরে মাহি, ফারিয়া আর জলির পর নতুন অতিথি হলেন ফারিন। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ চলচ্চিত্র জগৎ আর দর্শকদের বরাবরই নানা চমক দিয়ে আসছেন। গতানুগতিকতা ভাঙা তার একটি চমৎকার বৈশিষ্ট্য। সেই ধারাবাহিকতায় এবার নায়িকা করে আনলেন হুমায়রা ফারিন খানকে। আজিজের বৈচিত্র্যপূর্ণ ছবি নির্মাণে দর্শকও মুগ্ধ। জাজের কাজ মানে উন্নত কিছু পাওয়া। এই প্রাপ্তিতে নিজেকে যোগ করতে পেরে ফারিনের উচ্ছ্বাস এখন আকাশছোঁয়া। তিনি কাজ করবেন জাজের ‘ধেতরিকি’ ছবিতে।

১০০ অভিনেত্রী থেকে বাছাই করে ফারিনকেই নতুন নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে বলে জানান আজিজ। বলেন, ‘প্রাথমিকভাবে বাছাই করার পর ফারিনকে নিয়ে এক সপ্তাহ গ্রমিং করেছি। তার মধ্যে যে অভিনয়-প্রতিভা দেখেছি, তাতে খুশি আমরা। সব দিক দিয়েই নায়িকা হওয়ার যোগ্যতা আছে ফারিনের।’

ফারিন বলেন, ‘আমি কম কথা বলি। কাজে বিশ্বাসী, কাজ করে দেখাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’ পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ৮ ডিসেম্বর থেকে সিলেটে শুটিং শুরু হবে ছবিটির। যৌথ প্রযোজনার এ ছবিটি কলকাতা থেকে প্রযোজনা করছে এস কে মুভিজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি