শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ফোর্বসের তালিকায় সর্বোচ্চ উপার্জনকারী গায়িকা টেইলর সুইফট


ফোর্বসের তালিকায় সর্বোচ্চ উপার্জনকারী গায়িকা টেইলর সুইফট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

external-550x310

পূর্বাশা ডেস্ক:

সঙ্গীত জগতে নারী কন্ঠশিল্পীদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী  মার্কিন কন্ঠশিল্পী টেইলর সুইফট। ১৭০ মিলিয়ন ডলার আয় করে তিনি সর্বোচ্চ উপার্জনকারীর তালিকায় স্থান করে নিয়েছেন।

ফোর্বসের ২০১৬ এর তালিকা অনুযায়ী, গায়িকাদের মধ্যে সর্বোচ্চ উপাজনকারী মার্কিন এই গায়িকার। আর ৮০.৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার ২য় অবস্থানে রয়েছেন ব্রিটিশ কণ্ঠশিল্পী এডেল। তার চেয়ে দ্বিগুণ অর্থ উপার্জন করছেন টেইলর সুইফট।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ডায়েট কোক, অ্যাপল এবং কেডসের মতো লাভজনক ব্র্যান্ডের মাকের্টিং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করায় টেইলর সুইফটের আয় অনেক বেশি হয়। ‘ শেক ইট অফ’ খ্যাত তারকা টেইলর সুইফটের এক চতুর্থাংশ বিলিয়ন ডলার আয় হয় ১৯৮৯ ওয়ার্ল্ড ট্যুরের মাধ্যমে।

অন্যদিকে ব্রিটিশ কণ্ঠশিল্পী এডেলের বার্ষিক আয়ের অধিকাংশ আসে তার অ্যালবামের বিক্রির মাধ্যমে।

ফোর্বসের তালিকা অনুযায়ী, ২০১৬ সালে সঙ্গীত জগতে সর্বোচ্চ অর্থ উপার্জনকারী নারী কন্ঠশিল্পীদের মধ্যে  সেরা ১০ জনের তালিকা নিচে দেওয়া হলো:

১৭০ মিলিয়ন ডলার আয় করে তালিকার শীর্ষে টেইলর সুইফট। ৮০.৫ মিলিয়ন ডলার আয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এডেল। ম্যাডোনা তৃতীয় স্থানে রয়েছেন ৭৬.৫ মিলিয়ন ডলার আয় করে। এছাড়া রিহানা, বেয়ন্স, কেটি প্রিরি যথাক্রমে ৭৫ মিলিয়ন ডলার, ৫৪ মিলিয়ন ডলার ও ৪১ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন।

ফোর্বেসের তালিকার সপ্তম স্থানে রয়েছেন জেনিফার লোপেজ। লোপেজের আয় ৩৯.৫ মিলিয়ন ডলার। তালিকার অষ্টম নবম ও দশম স্থানে রয়েছন যথাক্রমে ব্রিটনি ¯েপয়ার্স, সানিয়া তাইন, সেলিনা দাইন তাদের আয় হচ্ছে ৩০ মিলিয়ন , ২৭.৫ মিলিয়ন ও ২৭ মিলিয়ন ডলার আয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি