পূর্বাশা ডেস্কঃ
তারকাদের জন্মদিন মানেই বিশেষ কিছু। বিশেষভাবে উদযাপন। সেটা পরিবার থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেককে নিয়ে উদযাপনের একটি তোড়জোড় তো থাকেই। আর সেই মানুষটি যদি হয় চিত্রনায়িকা মৌসুমী তাহলে তো সার্বিক চিত্রটি আরো জাঁকজমক হয়ে ওঠারই কথা। কিন্তু আজ জনপ্রিয় এই মানুষটির জন্মদিন কাটবে সাদামাটাভাবে। মৌসুমী বলেন, ‘পারিপার্শ্বিক অনেক কারণে এবার জন্মদিনে বিশেষ কিছু হচ্ছে না।
তবে জন্মদিনে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমার ভক্ত দর্শক, জন্মদিনে শুভাকাক্সিক্ষদের কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। স্বামী, সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকি। আমার সৌভাগ্য যে, আমি সুন্দর মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। ফারদিন, ফাইজাহের মতো আদরের দুটি সন্তান আছে আমাদের। ওদের মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই। আল্লাহ যেন তাদের মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন।’ এদিকে, মৌসুমী আব্দুল্লাহ আবু সাইয়ীদের ছোটগল্প অবলম্বনে ‘রুবিরন’ টেলিফিল্মে অভিনয় করেছেন। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে মৌসুমীর জন্য রইলো জন্মদিনের শুভেচ্ছা।


























































