শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১১ ফুট লম্বা চুল’ সাড়ে ৫ ফুট নারীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

581cd32f38d92-550x330

পূর্বাশা ডেস্কঃ
চীনের এক নারী তার থেকে দিগুণ লম্বা চুল রেখে গিনেজ বুকে নাম লেখানোর চেষ্টা করছেন। আর কিছুদিন অপেক্ষা করলে এ চেষ্টা সফল হবে বলেও মনে করছেন।

ওই নারীর নাম নি লীন মি। ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত ওই নারী চুলে কেচি লাগাননি। ফলে এখন তার চুল ১১ ফুট ৯ ইঞ্চি লম্বা হয়েছে অথচ তার দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুটও নয়। চীনের সিনসি শহরের অধিবাসী ওই নারীর বর্তমান বয়স ৬০ বছর।

গত কয়েকদিন আগে ওই নারী চীনের একটি শহরে চুল প্রদর্শনীর জন্য গেলে বিশ্ব সংবাদ মাধ্যমের খবরে উঠে আসেন।

এত লম্বা চুলের যত্ন নেওয়া স্বাভাবিক নয় বলেও তিনি জানান। একবার লিফটে তার চুল আটকে গিয়েছিল। এ সময় এ চুল উদ্ধারে কঠিন সমস্যার মুখোমুখিও পড়তে হয়েছে।

গিনেজ বুকে নাম লেখাতে চান নি লীন মি। বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা চুল নিয়ে গিনেজ বুকের তালিকায় আছেন চীনের অপর এক নারী জাই কিওপিং। তার চুল সাড়ে আঠার ফুট লম্বা। যা অর্জনে ওই নারীর একত্রিশ বছর লেগেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি