শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রিয়াঙ্কার সঙ্গে প্রতিযোগিতায় নারাজ দীপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

012700deepika-02_kalerkantho_pic
পূর্বাশা ডেস্কঃ

দুই ‌নৌকোয় পা রেখে দিব্যি চলছে দীপিকা পাড়ুকোনের। ‌‌‘‌ট্রিপল এক্স:‌ রিটার্ন অফ জ্যান্ডার কেজ’‌–এর শ্যুটিং সেরে সবে আমেরিকা থেকে ফিরেছেন। খুব শিগগির পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘‌পদ্মাবতী’‌–র কাজ শুরু করবেন। তবে দক্ষ হাতে সবদিক সামলালেও, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রতিযোগিতায় নামতে নারাজ তিনি। তাঁর মতে, ‘‌আমাদের কেরিয়ারই শুরু হয়েছিল অন্যভাবে।

প্রিয়াঙ্কা যখন মিস ওয়ার্ল্ড খেতাব জেতে, তখন আমি স্কুলে পড়তাম। তাই প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না।’‌ প্রিয়াঙ্কার সঙ্গে নিজের ঝগড়ার কথাও অস্বীকার করেছেন দীপিকা। বলেছেন, ‘‌অনেক বছর ধরে একে অপরকে চিনি। কোনো ঝুট ঝামেলা নেই। কাজের চাপে বিশেষ দেখা হয় না বটে। তবে আজও আমরা বন্ধু।’‌ প্রিয়াঙ্কার মতো পাকাপাকি হলিউডে ঘাঁটি গাড়ার ইচ্ছে নেই বলেও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘প্রিয়াঙ্কা ও আমার চাহিদা একেবারেই আলাদা। আশাকরি মানুষ সেটা বুঝবেন। হলিউডে যাওয়া নিয়ে এখনই বিশেষ কিছু ভাবছি না। ভাল কাজ করাটাই মূল লক্ষ্য।’‌



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি