শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ম্যাগাজিনের ফটোশ্যুটে অনন্য রূপে দীপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

005359deepika_kalerkantho_pic
পূর্বাশা ডেস্কঃ

নতুন ফটোশ্যুটে একেবারে অন্যরকম অবতারে হাজির হলেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। এমনিতেই তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই মুহূর্তের বলিউডে সবচেয়ে জনপ্রিয় এবং একইসঙ্গে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রী তিনিই।

সম্প্রতি দীপিকা পাডুকোন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে ভগ ইন্ডিয়া ম্যাগাজিনের নভেম্বর সংখ্যার জন্য ফটোশ্যুট করলেন। ব্রোকেডের ল্যাহেঙ্গা সঙ্গে বেনারসী খাদি শাড়িতে অনবদ্য রূপে হাজির হলেন তিনি। এত সুন্দর তাঁকে আগে কখনো লাগেনি।

বলিউড ডিভা দীপিকা পাডুকোন এখন বলিউড ছবির পাশাপাশি হলিউড ছবিতে অভিনয় নিয়েও খুবই ব্যস্ত। আগামী বছরেই তাঁর প্রথম হলিউড ছবি মুক্তি পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি