পূর্বাশা ডেস্ক:
বিতর্ক যত বাড়ছে, বক্স অফিসে সাফল্যও যেন ততই বাড়ছে। দিন যত এগোচ্ছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ক্রমশ এগিয়ে যাচ্ছে ১০০ কোটির ক্লাবে। ১০ দিনেই ভারতের বাজারে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আয় করেছে ৯৭.১৫ কোটি রুপি। ভারতের বাইরেও এই সিনেমার ব্যবসা বেশ রকম ভালো। দেশের বাইরে এই সিনেমা এখনো পর্যন্ত আয় করেছে ১০.২ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৬৮.০৭ কোটি টাকা। সিনেমার এই সাফল্যে খুশি পরিচালক করণ। উচ্ছ্বসিত আনুশকা থেকে রণবীর কাপুর, সবাই।


























































