শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ বছর আগের নিরব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

08122314910435_1035389926606140_9130896146400357882_n

পূর্বাশা ডেস্ক:

নিরব। শোবিজে যাত্রা শুরু হয়েছিল মডেলিং ক্যারিয়ার দিয়ে। বাংলালিংক এর বিজ্ঞাপনে তুমুল জনপ্রিয়তা পান দেশব্যাপী। এই বিজ্ঞাপন তাকে সারা দেশের মানুষের কাছে পরিচিত করে তোলেন। খুব দ্রুতই বড় পর্দায় নিজেকে মেলে ধরেন এই তারকা। মডেল থেকে হয়ে যান চিত্রনায়ক। একে একে ঢাকাই ছবিতে যখন অভিনয় করছিলেন। তখনই ডাক পড়ে বলিউডে। কথায় নয় কাজে বিশ্বাসী নিরব গণমাধ্যমকে বলিউডের খবরটি তখনই নিশ্চিত করলেন যখন তাকে চূড়ান্ত করা হলো, সাইনিং এর কাজ শুরু হলো। বলিউড পরিচালক ফয়সাল সাইফের পরিচালনায় ‘বালা’ নামের ছবির শুটিং শেষ করে কিছুদিন আগে দেশে ফিরেছেন। এখন ব্যস্ত দেশের মিডিয়ায়। সোশাল মিডিয়াতে দারুণ সক্রিয় এই তারকা। মঙ্গলবার প্রথম প্রহরে ফেসবুকে শোবিজের শুরুর দিকের নিজের একটি ছবি পোস্ট করেছেন নিরব। ২০০৭ সালের শুরুর দিকে তোলা এই ছবি পোস্ট করে নিরব মজা করেই লিখেছেন, ‘এইটা নাকি আমি, সাথে নাকি ইমি … আবার ঘটনা ২০০৭ সালের বলে দাবি করা হচ্ছে।’ নিরবের সাথে ছবিটিতে রয়েছেন মডেল শাবনাজ সাদিয়া ইমি। ২০০৭ থেকে ২০১৬ কতকিছুই বদলে গেছে। প্রায় ১০ বছর আগের এই ছবিটি পোস্ট করে নিজের ফেলে আসা পেছনকে স্মরণ করলেন নিরব। কেন না পেছনকে ভুলে যেতে নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি