উইকির হিসেবে আজ সোমবার ৩৭ পূর্ণ করলেন রাইমা সেন। কিন্তু নায়িকারদের কাছে তো বয়স তো একটা সংখ্যা মাত্র। বরং জন্মদিনে জেনে নেয়া যাক রাইমা সম্পর্কে কিছু অবাক করা তথ্য।
* রাইমা সেন যে খাদ্যরসিক, সে কথা জানতেন? একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘রাইমা বোধহয় একমাত্র অভিনেত্রী যে ডায়েট না করেও নিজেকে মেনটেন করতে পারেন।’
* তবে বাঙালি খানা নয়, রাইমার পছন্দ থাই ফুড।
* সম্প্রতি টেলিসিরিজ ‘মহানায়ক’-এ সুচিত্রা সেনের চরিত্রে প্রথম পছন্দ ছিলেন রাইমা। কিন্তু দিম্মার চরিত্রে অভিনয় করার জন্য কোনোভাবেই রাইমাকে রাজি করানো যায়নি।
* একাধিক ডাকনাম রয়েছে রাইমার। ‘ডলু’ নামটাই বেশি পরিচিত। তবে অনেকে ‘ডলি’ বা ‘ডলস’ বলেও ডাকেন। যদিও রাইমার পছন্দের নাম রাই।
* কখনো পুরো চিত্রনাট্য পড়েন না রাইমা। টালিউডে তাঁর কলিগ, পরিচালকরা সকলেই জানেন এ কথা।
* রাইমা স্ক্রিপ্ট না পড়ায় ‘২২ শে শ্রাবণ’-এর শুটিংয়ের আগে রেগে গিয়ে চিত্রনাট্য পুড়িয়ে দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
* বাংলা বা হিন্দি নয়, বরং ইংলিশ টিভি সিরিজ দেখে অবসর কাটান নায়িকা।
* ‘গেম অফ থ্রনস’, ‘হাউজ অফ কার্ডস’-এর ভক্ত রাইমা।
* অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তবে ঋতুপর্ণা ঘোষের সঙ্গে একটা আলাদা বন্ডিং ছিল রাইমার। তাঁকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন ঋতুপর্ণা।
* প্রযোজক হিসেবেও কাজ করেছেন রাইমা। সুমন ঘোষ এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে মিলিত ভাবে ‘মি আমর’ নামে একটি ছবি প্রযোজনা করেছেন। ছবির পুরো শুটিং হয়েছে মিয়ামিতে।


























































