শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কী যে মিস করেছি গতবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

b40a7f87b660af9055c370bdb2a5ef3a-img_8104t

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। প্রথম ও দ্বিতীয় আসরের মতো এবারের বিপিএল ক্রিকেট কমেন্ট্রি বক্সে এসে পৌঁছেছেন ভারতের মডেল ও অভিনেত্রী শিনা চৌহান। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম ভাইকিংসের খেলার ফাঁকে কথা হয় এই পিঁপড়াবিদ্যা নায়িকার সঙ্গে।

কেমন আছেন?
খুব ভালো। বাংলাদেশে এবং বিপিএলে ফিরে আসতে পেরে অনেক ভালো লাগছে। সবার এত উচ্ছ্বাস আমাকে পুরোনো অনেক কথা মনে করিয়ে দিচ্ছে। পুরোনো মানুষগুলোর সঙ্গে দেখা হচ্ছে আবার। সেই উত্তেজনা, বাংলাদেশের মানুষের সেই ভালোবাসা আবারও পাচ্ছি আমি। ভাবতেই ভালো লাগছে।
বিপিএল ক্রিকেটের তৃতীয় মৌসুমে আপনি ছিলেন না। তখন কি মিস করেছিলেন মাঠ, গ্যালারি, কমেন্ট্রি বক্স?
অনেক মিস করেছি। সে সময়ও বিপিএল থেকে আমাকে হোস্ট করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আমার হাতে ছিল অনেকগুলো কাজ। তাই আসতে পারিনি সেবার। বলে বোঝাতে পারব না, কী যে মিস করেছি গতবার!
‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে অভিনয় করে আপনি বাংলাদেশের নায়িকা হয়ে গেছেন। বাংলাদেশের নায়িকা হওয়ার পর এবার এলেন বাংলাদেশে। বিশেষ কোনো পরিবর্তন কি আঁচ করতে পারছেন?
আমাকে সবাই আরও বেশি উষ্ণভাবে স্বাগত জানাচ্ছেন এবার। সবার চোখে ভালোবাসা আর উষ্ণতা দেখতে পাচ্ছি আমি। এই ভালোবাসাটা অনেক দিন পর পেলাম। আমিও কিন্তু দারুণ রোমাঞ্চিত। একটা ভালো বিষয় আমি এবার এসে উপলব্ধি করছি, তা হলো বিপিএলের প্রথম সিজনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি হয়েছে, তা প্রশংসনীয়। খুবই ভালো লাগছে তরুণ সব ক্রিকেটারের দুর্দান্ত খেলা দেখে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি