শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীপিকা এবার ইরানি ছবিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

image-5800

পূর্বাশা বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জয় কজরেছেন হলিউডও। তাও আবার প্রথম দর্শনেই। হলিউডে করেছেন বাজিমাত। শোনা যাচ্ছে, এবার ইরানি ছবিতেও কাজ করছেন তিনি। অর্থাৎ বলি-হলির পর এবার নতুন বন্ধনে দীপিকা।

সম্প্রতি মুম্বইয়ের ধোবি ঘাটে দীপিকাকে দেখা গেছে গ্রাম্য ভারতীয় মেয়ের পোশাকে। বলিউডি চাকচিক্যর বাইরে গিয়ে দীপিকার এমন রূপ সচরাচর দেখা যায় না। জানা গেছে, ইরানি আর্টফিল্মে কাজ করতেই নাকি এমন বেশ ধরেছেন নায়িকা। ছবিটির পরিচালক মজিদ মজিদি।
কিছুদিন আগে কাস্টিং ডিরেক্টর হানি ত্রেহান আগেই জানিয়েছিলেন, পরিচালক মজিদ মজিদির আগামী ছবি ভারতবর্ষের প্রেক্ষাপটে তৈরি হবে৷ মুম্বাই, কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ছবির শুটিং হবে বলেও জানিয়েছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি