শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেয়ে কেন বিয়ে করতে চান না জানালেন প্রিয়াঙ্কার মা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

pccc-550x383
পূর্বাশা ডেস্ক:

বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া তাঁর পরিবারের খুবই কাছেন। সে তাঁর মা মধু চোপড়া হোন বা তাঁর ছোটো ভাই। প্রিয়াঙ্কা সবার খেয়াল রাখেন। তাঁর বাবার যখন মৃত্যু হয় তারপর থেকেই সংসারের সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁর মাকে একটাই বিষয় চিন্তায় রেখেছে। প্রিয়াঙ্কা কবে বিয়ে করবেন?

প্রিয়াঙ্কার মা মধু চোপড়া দিন কয়েক আগেই একটি ইন্টারভিউতে নিজের চিন্তার কথা জানিয়েছেন। মধু চোপড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে আপনার চিন্তা হয় না? তখন তিনি বলেন, অবশ্যই হয়। আমি সবসময়ই ওর বিয়ে নিয়ে চিন্তা করি। কিন্তু যতবার ওকে বিয়ের কথা বলি ততবারই ও জবাব দেয় আমি এখন আমার জীবনটা নিয়ে খুবই খুশি আছি। কেন তুমি আমাকে দুঃখি করতে চাও? তখন আর আমার কিছু বলারই থাকে না। এরপরই ও আমাকে বলে আমাকে ছেড়ে দাও এরকমই। তখন আমার চিন্তা দূর হয়ে যায়।

বলিউডের অনকে অ্যাক্ট্রেস আছেন যাঁরা নিজেদের ক্যারিয়রের পিকে পৌঁছে সংসার করা শুরু করে দিয়েছেন। করিনা কাপুর তাছদের মধ্যে একজন। তিনি মাও হতে চলেছেন। কিন্তু প্রিয়ঙ্কা চোপড়ার চিন্তা একেবারেই আলাদা। তিনি এই মুহুর্তে তাঁর ক্যারিয়রের একেবারে পিকে। বলিউডেই নয় হলিউডেও সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করেছেন তিনি।

এই মুহুর্তে প্রিয়াঙ্কা আমেরিকার সিরিজ “কোয়ান্টিকো ২″তে ব্যস্ত। এর প্রথম পার্ট খুব্ই জনপ্রিয় হয়েছিল। এদিকে শুনতে পাওয়া যাচ্ছে ডিসেম্বরে তিনি নিজের নতুন সিনেমার কথাও ঘোষণা করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি