শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপুর ‘নকল স্বামী’ শাকিব?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

257770_1
পূর্বাশা ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এ জুটি এখন পর্যন্ত বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। তাদের নিয়ে বিয়ের গুঞ্জনও একাধিক সময় উঠেছে। তবে সেগুলো সত্য বলে প্রমাণিত হয়নি। ঘটনা যেহেতু মিথ্যা ফলে অনায়াসেই বলা যায় শাকিব খান অপুর আসল স্বামী নন। এখন তাহলে প্রশ্ন-তবে কি অপুর নকল স্বামী শাকিব?

বাস্তব জীবনে আসলে এই প্রশ্নগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু সিনেমার পর্দায় এবার অপু বিশ্বাসের নকল স্বামী রুপে দেখা যেতে পারে শাকিব খানকে। রাইজিংবিডিকে এমনটাই জানান পরিচালক রাজু চৌধুরী।

নির্মাতা রাজু চৌধুরী ‘নকল স্বামী’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। সিনেমার গল্প নিয়ে শাকিব খানের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন নির্মাতা। কলকাতা থেকে দেশে ফিরেই সিনেমায় চুক্তিবদ্ধ ও শুটিং ডেট দেবেন বলে রাইজিংবিডিকে জানান রাজু চৌধুরী। তিনি বলেন, ‘নকল স্বামী সিনেমায় শাকিবের বিপরীতে অপুকেই নিতে চাচ্ছি। শাকিব খান শুটিংয়ের ডেট দিলেই শুটিং শুরু করব। আর এর মধ্যে অপু চলে আসলে অপুকে নেব। আর অপু না এলে পরীমনি অথবা মাহিকে নেব।’

‘নকল স্বামী’ সিনেমার চিত্রনাট্য লিখছেন কাশেম আলী দুলাল। রাজু চৌধুরী পরিচালিত সর্বশেষ ‘শুটার’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। সিনেমাটি গত ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি