শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দক্ষিণী চলচ্চিত্র নায়িকার রহস্যজনক মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

rekha-l20161114024036
বিনোদন ডেস্ক:
নিজের ফ্ল্যাট থেকে দক্ষিণী চলচ্চিত্রের বিখ্যাত নায়িকা রেখা মোহনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভারতের ত্রিসুরে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। দক্ষিণী সিনে জগতের এই নায়িকার মরদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্যের।

ত্রিসুরের ভাইয়ুর থানার এক পুলিশ কর্মকর্তা আনন্দবাজারকে বলেন, রেখার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। কোনোভাবেই তিনি রেখার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন। আমরা গিয়ে তালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢুকি। সেখান থেকেই রেখার দেহ উদ্ধার হয়েছে। আপাতত ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে।

রেখা দু’দিন আগেই ফ্ল্যাটে ফিরেছিলেন। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মাত্র ৪৫ বছরে রেখার মৃত্যুতে দক্ষিণি সিনে মহলে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় দক্ষতা দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি