রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে তাড়া নেই!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

prinanka-550x367
পূর্বাশা বিনোদন ডেস্ক :

এই মুহূর্তে হলিউডে ক্যারিয়ার গড়ছেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে বিশ্বসুন্দরীর মুকুট পরেছিলেন এই অভিনেত্রী। বয়সও বেড়ে এবার হল ৩৪ বছর। এই বয়সে তার বয়সী মেয়েরা বিয়ে করে সংসারী হন। কিন্তু প্রিয়াঙ্কার এখানেই যত আপত্তি! তিনি জানালেন, বিয়ের জন্য কোন তাড়া নেই তার।

প্রিয়াঙ্কার পক্ষ থেকে তার মা মধু চোপড়া এমনটাই জানিয়েছেন গণমাধ্যমে। সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত কী না এমনই প্রশ্ন করা হয়েছিল ‘দেশি’ গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়াকে। তিনি বললেন, ‘প্রিয়াঙ্কার এমন মনোভাবের সঙ্গে আমি খুবই পরিচিত। আমিও তাকে বিয়ের কথা বলেছিলাম। কিন্তু সে আমাকে বোঝায়, এখন খুবই ভালো আছে, আনন্দে আছে। এরপর আমাকে জিজ্ঞেস করে, আমি তার এই উত্তরে দুঃখ পেলাম কি না। তখন আমি বলি- না। তখন প্রিয়াঙ্কা জানায়, তাহলে আমাকে এখন এইসব বিষয় থেকে রেহাই দাও। তুমি পাশে থাকো, তাহলেই আমি সব চিন্তা থেকে মুক্তি পাবো।’

ইতিমধ্যেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার এবিসি চ্যানেলের থ্রিলার সিরিজ ’কোয়ান্টিকো’কে নিয়ে ব্যস্ত আছেন। এই সিরিয়ালের কারণে মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তারই ফলাফল হলিউড তারকা ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ ছবিতে অভিনয়। খুব শিগগিরই প্রিয়াঙ্কা অভিনীত ছবিটি মুক্তি পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি