পূর্বাশা ডেস্ক:
বলিউড শাসনে খানদের বাদ দিলে মোটামুটি আর কিছু বাদ থাকে না। এরমধ্যে অন্যতম প্রধান দুই খান হলেন সালমান খান ও শাহরুখ খান। ‘করণ-অর্জুন’ ও ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় শেষবারের মতো এই দুই খানকে এক সঙ্গে দেখা গিয়েছিল। তবে সেটা আরো ১৪ বছর আগের গল্প। এরপর অনেক সময় কেটে গেছে, সালমান খান-শাহরুখ খানকে এক ফ্রেমে আর দেখা যায় নি। তবে সু-খবর হলো, আবারো একসঙ্গে হাজির হচ্ছেন তারা!
তবে বলিউড এখন বেশ জোরেসরে শোনা যাচ্ছে শাহরুখ-সালমান একসঙ্গে অভিনয় করছেন নতুন সিনেমায়। সালমানের ‘টিউবলাইট’ এ শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের ব্যাপারে বলিউড বাদশাকে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এসব খবরকে নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক কবীর খান। এ বিষয়ে কবীর বলেছেন, ‘এটা একেবারেই গুজব। এরকম কিছু হলে তিনি অবশ্যই জানাবেন।’
‘টিউবলাইট’ ছবিতে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন কবীর আর সালমান খান। এর আগে কবীর পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’-এ প্রধান ভূমিকায় দেখা গিয়েছে সালমানকে। আগামী বছর ‘টিউবলাইট’ মুক্তি পাবে।


























































