শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীপিকার প্রথম ঝলক ‘পদ্মাবতী’ ছবিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

di
পূর্বাশা ডেস্ক:

একের পর এক নতুন লুকে দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকে। দেশের পরিচালকরা তো আছেনই, এ বার জুটি বেঁধেছেন ইরানি পরিচালকের সঙ্গে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মুম্বইয়ে ইরানীয় পরিচালক মজিদ মাজিদির ছবির শুটিং করতে। সেই লুকেও ছিল চমক। আর এখন ‘পদ্মাবতী’-র নতুন লুক নিয়ে হাজির দীপিকা। সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে পদ্মাবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

‘বাজীরাও মস্তানি’র পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই জুটিকে আরেকবার দেখতে। এ বার সেই অপেক্ষার অবসান হওয়ার পালা। কিছুদিন আগেই রণবীর সিংহ টুইটারে তাঁর নিজের লুক শেয়ার করেছেন।

আর দীপিকার নতুন অবতারের ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন পদ্মাবতী-র কাস্টিং ডিরেক্টর শ্রুতি মহাজন। রামলীলা থেকেই এই জুটিকে শ্রুতি কাস্ট করে এসেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি