শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পের বউয়ের দিকে তাকান : শাহরুখ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

259232_1

ডেস্ক রিপোর্ট:

বলিউডে তার প্রায় ২৫ বছর পেরিয়ে গেলো। বয়স ৫০ এর কোটা ছাড়িয়ে গেলেও এখনও অভিনয় করে যাচ্ছেন নিজের হাঁটুর বয়সী অনেক নায়িকার সঙ্গে। মাত্র কয়েকদিন আগে অভিনয় করলেন ‘ডিয়ার জিনদেগি’ নামে একটি ছবিতে। সেখানে তার বিপরীতে অভিনয় করেন ২৩ বছর বয়সী আলিয়া ভাট। মানে বলিউডে যখন শাহরুখ খানের অভিষেক হয় তখনও জন্মই হয়নি এই অভিনেত্রীর। বিভিন্ন সমালোচক ও সাংবাদিক এ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন শাহরুখ খানকে। সবসময় রসালো কথার জন্য বিখ্যাত শাহরুখ খান বলেন, ‘ট্রাম্পের বউয়ের দিকে তাকান।’

মিডডে ডটকম এ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। ছবিটি দেখলে বয়সের কথা ভুলে যাবেন বলে মনে করেন শাহরুখ খান। তার ‘ডিয়ার জিনদেগি’ ছবিটি তথাকথিত নায়ক-নায়িকাভিত্তিক নয়। দাঁড়ি রাখার প্রসঙ্গটি আনতে গিয়ে বলেন, মেয়েরা তার দাঁড়ি পছন্দ করে।

‘চাক দে ইনডিয়া’ তে পরিচালক সিমিত আমিন এবং আদিত্য চোপড়া দাঁড়ি রাখার পরামর্শ দিয়েছিল। সেখানে শাহরুখ খানকে চরিত্রের সঙ্গে বেশ মানিয়েছিল। ‘ডিয়ার জিনদেগি’তে চরিত্রের প্রয়োজনে দাঁড়ি রাখাতেও তাকে ভালো দেখাচ্ছে বলে মনে করেন শাহরুখ।

বলিউডে রোমান্সের রাজপুত্র হিসেবে পরিচিত শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয় আলিয়া ভাটের বয়সী কারো সঙ্গে প্রেম করবেন কিনা। শাহরুখ বলেন, ‘ছবিতে যাদের সঙ্গে আমি রোমান্স করি তাদের বেশিরভাগই আমার চেয়ে দুই দশকের ছোট। এখন আমি তো ৫ বছর বয়সী কারো সঙ্গে রোমান্স করতে পারি না! আমাদের এখানে আসলে বয়স নিয়ে ট্যাবু আছে। ডোনাল্ড ট্রাম্পের বউয়ের দিকে তাকান তো দেখি! বয়সের ব্যবধানকে টপকে যদি প্রেম জয়ী হয়ে যায় তাহলে সমস্যা কি?’

সদ্য নির্বাচিত হওয়া ৭০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিনা ট্রাম্পের বয়স ৪৬।

‘ডিয়ার জিনদেগি’তেও প্রেমের এমন জয় রয়েছে বলে মনে করেন শাহরুখ। তিনি বলেন, ‘‘ডিয়ার জিনদেগি’ও একটি লাভ স্টোরি। পার্থক্যটা হচ্ছে এটা টিপিক্যাল নারী ও পুরুষের মধ্যে প্রেম নয়।’’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি