শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ মণিপুরি থিয়েটারের ‘ইঙাল আঁধার পালা’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

1479547389
পূর্বাশা ডেস্ক:
মণিপুরি থিয়েটার আয়োজিত নাট্যমেলায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে নাটক ‘ইঙাল আঁধার পালা’। প্রেম সিংহ নামের একজন মণিপুরি মৃদঙ্গ-বাদকের করুণ গল্প নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে।
মণিপুরি থিয়েটার প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। নাটকটিতে অভিনয় করবেন, জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, শুকলা সিনহা, রাখী সিনহা, সুনীল সিংহ। সঙ্গীতে রয়েছেন শর্মিলা সিনহা। বাদ্যে রয়েছেন বাবুচাঁন সিংহ।
মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক এটি। নাটকের অগ্রিম টিকিট কাটতে চাইলে যোগাযোগ করতে হবে ০১৭১০৬৭২০৬২ এই নাম্বারে।
মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটক মঞ্চস্থ হচ্ছে। মণিপুরি থিয়েটারের ৫টি ও ঢাকার ৬টি’সহ মোট ১১টি নাটক মঞ্চস্থ হচ্ছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি