নতুন একটি দেশের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। ‘সবকিছুর উর্ধ্বে দেশ’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর করেছেন মিলন ও সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি।
বিজয় দিবস উপলক্ষে গানটি প্রকাশিত হবে। এবারও দেশের গানের জন্য কোন পারিশ্রমিক নিচ্ছেন না ন্যানসি। ২ নভেম্বর গানটির রেকর্ডিং হবে বলে জানান এই কণ্ঠশিল্পী।
তিনি বলেন, ‘বিজয় দিবস উদযাপন ও মহান মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এই গান করা। সে অনুযায়ী কাজ হচ্ছে। আশা করি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটির যাবতীয় কাজ শেষ হবে।’