১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধকে অবলম্বন করে পাকিস্তানে একটি চলচিত্র নির্মিত হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পাকিস্তানি মডেল-অভিনেতা সাইদা খান এবং মিকাইল জুলফিকার। খবর ডন নিউজ উর্দুর।
ডন নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে মডেল-অভিনেতা সাইদা খান বলেন, ছবিটিতে চুক্তিবদ্ধ অন্যতম কারণ হচ্ছে এর স্ক্রিপ্ট। পাকিস্তান, হিন্দুস্তানকে নিয়ে অনেক ছবিই আছে। কিন্তু বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধকে কেন্দ্র করে এই প্রথম কোন ছবি পাকিস্তানে নির্মিত হচ্ছে। ছবিটি তৎকালীন পূর্ব-পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ করে দেওয়ার চেষ্টার প্রেক্ষাপট নিয়ে।
১৯৭১ সালে পূর্ব-পশ্চিম পাকিস্তানকে পৃথক করার ওপর ভিত্তি করে নির্মাণাধীন ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন কামরান শাহেদ।
সাইদা আরো বলেন, এ ছবির মাধ্যমে ১৯৭০ এর সময়ের মানুষের সমস্যার কথা জানতে পারা যাবে। আর এটা এমন এক ছবি যার কাহিনীতে প্রভাবিত না হয়ে পারা যায় না।
সাইদা খান বলিউড ছবি ‘ডন্নো’, ‘ওয়াই টু লাইফ ইন মুভমেন্ট’ পাকিস্তানি ছবি ‘আবদুল্লাহ’ এবং ড্রামি ‘খোদা আওর মুহাব্বাতে’ কাজ করেছেন।
মিকাইল জুলফিকারের সঙ্গে এ ছবিতে কাজ করার সুযোগ পাওয়ায় সাইদা বলেন, আমি মিকাইলের সঙ্গে এর আগেও কাজ করেছি। তিনি সব সময় আমাকে সহযোগিতা করেছেন।


























































