শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতালে মাসুম আজিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা এবং নাট্য নির্মাতা মাসুম আজিজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। শুক্রবার রাত ২টার দিকে মাসুম আজিজকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি কিছুটা সুস্থ। তবে সিসিইউতে রাখা হয়েছে তাকে। মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, মাসুম আজিজের আগে থেকেই হার্টে সমস্যা ছিল। গত বছর একবার  রিংও বসানো হয়েছিল। ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে বলেছেন, অতিরিক্ত চিন্তায় তার আবার হার্টের সমস্যা দেখা দিয়েছে। এখন পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৫ সালে মাসুম আজিজ প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক নাটকে অভিনয় করেছেন। মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। তার মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে।
২৩ এপ্রিল ২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি