
পূর্বাশা ডেস্ক:
সাবেক ব্যান্ড স্পাইস গার্লস-এর গায়িকা মেল-বি’র বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুত্বর অভিযোগ এনেছেন তার এক সময়ের আয়া লেরেইন গিলস। আদালতে মেল বি’র বিরুদ্ধে তিনি মামলা করছেন। সেখানে এরই মধ্যে যেসব ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন তাতে বলা হয়েছে অনেক কথা। তাতে গিলস দাবি করেছেন, স্টিফেন বেলাফোনতে’র সঙ্গে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সঙ্গে ভয়াবহ শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন মেল বি। তাকে তার প্রেমিকা বানিয়ে ফেলেছিলেন। সাত বছর স্থায়ী হয়েছে তাদের এ সম্পর্ক। এ সময়ে মেল বি, তার স্বামী বেলাফোনতের সঙ্গে গিলসকে একই শয্যা গ্রহণে বাধ্য করেন। এরপর তিনজনে মিলে গড়ে তোলেন অবৈধ শারীরিক সম্পর্কের এক ভয়াবহ অধ্যায়। তা ধারণ করা হয়েছে ভিডিওতে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। উল্লেখ্য, মেল-বি’র প্রকৃত নাম মেলানি জেনিন ব্রাউন। তিনি মেল বি অথবা মেলানি বি নামেই বেশি পরিচিত। তিনি একজন ইংলিশ সঙ্গীতশিল্পী, গীতিকার, উপস্থাপিকা, টেলিভিশন ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী, অভিনেত্রী, লেখিকা ও মডেল। স্পাইস গার্লস গ্রুপে যোগ দেয়ার পর তিনি পরিচিতির শিখরে ওঠেন। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন লোরেইন গিলস। তিনি বলেছেন, যখন তার বয়স ১৮ বছর তখন একটি বার থেকে তাকে তুলে নেন মেল বি ও তার স্বামী স্টিফেন বেলাফোনতে। তিনি বলেছেন, এরপর বাসায় নিয়ে তাকে নিজের প্রেমিকা বানিয়ে ফেলেন মেল বি। এরই ধারাবাহিকতায় তাকে সপ্তাহে অনেকবার শয্যাসঙ্গিনী করেন। স্বামীর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও এমন এক উদ্দাম নেশায় মেতে ওঠেন মেল বি। স্বামীর সঙ্গে যখন তার বিচ্ছেদ নিয়ে এক রকম লড়াই চলছিল তখন একই অভিযোগ এনে মানহানি মামলা করেন মেল বি’র সাবেক এই আয়া। এখন নতুন করে তিনি আরো তথ্য হাজির করছেন। তাতে তিনি বলছেন, তাকে এলকোহল দিয়ে মদ্যপ করা হয়েছিল। তারপর তিনজনে মিলে উন্মত্ততায় মেতে উঠেছিল। স্টিফেন বেলাফোনতে এখন মেল বি’র থেকে আলাদা থাকেন। আদালতে হাজির করা ডকুমেন্টে বলা হয়েছে, মেল বি যখন গিলসকে তার ‘শিকারে’ পরিণত করতেন তখন সব সময় বেলাফোনতে উপস্থিত থাকতেন না। তবে তাদের সঙ্গে এই আদিম নেশায় তিনি তখনই যোগ দিতেন যখন মেল বি তাকে আহ্বান জানাতেন। বর্তমানে সাবেক ওই আয়ার বয়স ২৬ বছর। অভিযোগ করা হয়েছে, তাকে বিব্রতকর ভিডিও টেপ করাতে উৎসাহিত করতেন মেল বি। গিলস তার অভিযোগে বলেছেন, ২০০৯ সালে হলিউডের একটি বারে মেল ও তার স্বামী বেলাফোনতের সঙ্গে তার সাক্ষাত হয়। এরপর তারা তাকে তাদের বাসায় আমন্ত্রণ জানান। এরপরই আস্তে আস্তে উল্টে যেতে থাকে দৃশ্যপট। তবে বেলাফোনতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যখন লড়াই চলছিল তখন মেল বি দাবি করেন, গিলসের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্যই গিলসকে ‘হায়ার’ করেছিলেন বেলাফোনতে। কিন্তু গিলস বলেন, তারা দু’জনেই তাকে একটি কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২৩ এপ্রিল ২০১৭, / চৈতি।

























































