শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রানি পদ্মাবতী থেকে মাফিয়া রানি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:
দীপিকা পাড়ুকোন এখন পদ্মাবতী ছবির শুটিং করছেন। রানি পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এবার আরেকটি ছবিতে তাঁকে দেখা যাবে মুম্বাইয়ের ‘মাফিয়া কুইন’-এর চরিত্রে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা ইরফান খানকে।
প্রযোজক ও পরিচালক বিশাল ভরদ্বাজ ছবিটি প্রযোজনা করছেন। পরিচালনা করবেন হানি সিং। ভরদ্বাজের মকবুল, ওমকারা ও কামিনে ছবিগুলোতে ‘কাস্টিং হেড’ ছিলেন তিনি। যুক্ত ছিলেন রইস, উড়তা পাঞ্জাব-এর সঙ্গেও।
নতুন ছবিটির নাম এখনো ঠিক হয়নি। সাংবাদিক এস হোসাইন জাইদির মাফিয়া কুইনস অব মুম্বাই বই অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। দীপিকাকে দেখা যাবে মুম্বাইয়ের ‘আন্ডার ওয়ার্ল্ড বস’ রহিমা খানের চরিত্রে। তিনি স্বপ্না দিদি নামেও পরিচিত। ইরফানকে দেখা যাবে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের চরিত্রে।
বিশাল ভরদ্বাজ বলেন, ‘দীপিকা আমাকে অনেক দিন থেকেই একটি পাণ্ডুলিপি লিখতে বলেছিলেন। তিনি পাণ্ডুলিপি দেখেছেন এবং পছন্দ করেছেন। দীপিকার সঙ্গে ছবি নিয়ে কথাবার্তাও এগোচ্ছে।’

পূর্বাশানিউজ/২৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি