শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালমতো জাতীয় সঙ্গীত জানেন না সোনম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি ত্বকের রং ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপনে তারকাদের অংশগ্রহণ নিয়ে সমালোচনা করেন অভয় দেওল। যেখানে তিনি শাহরুখ, বিদ্যা, দীপিকা, সোনম কাপূর কাউকেই বাদ রাখেননি ধিক্কার জানাতে।

সে সময় পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান শুধুই সোনম। টুইট করে নিজের ভুল স্বীকারও করে নেন তিনি, তবে পরে নিজেই সেই দু’টি টুইট ডিলিট করে দিয়েছিলেন নায়িকা।

তবে আলোচনা থেমে নেই। বিতর্কিত বিষয়গুলো নিয়ে সোনম তার নিজস্ব মতামত জানিয়ে এসেছেন। তবে সেই সঙ্গে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এবারও সেই একই কারণে পড়তে হল সমস্যায়।

টুইটারে শোরগোল পড়ল, ভারতীয় জাতীয় সঙ্গীতই জানেন না সোনম কাপূর! ভারতীয় সংবাদমাধ্যমে সোনম কাপূর লিখেছেন “আমি দেশকে ভালবাসি। কিন্তু কিছু লোক অন্ধ। সমালোচনা করলেই আমি দেশদ্রোহী হয়ে ‌যাই। জাতীয় সঙ্গীত শুনুন। কী লাইন আছে তাতে? হিন্দু, মুসলিম, শিখ ইসাই…’’

কিন্তু প্রশ্ন উঠছে এসব লাইন কোথায় রয়েছে জাতীয় সঙ্গীতে? দেশের জাতীয় সঙ্গীতে তো তা বলা নেই! এরপর তা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

২৪ এপ্রিল, ২০১৭ ইং / চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি