শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের ঝগড়া রোমানিয়ান বান্ধবীর সঙ্গে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমে বিচ্ছেদ হওয়ার পর রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে ঘনিষ্ঠ হন সালমান খান। তাদের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার না করলেও দুজনকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হতে দেখা গিয়েছে। এমনকি সালমানের ‘টিউবলাইট’ ছবির সেটেও পৌঁছে যান লুলিয়া। এই মুহূর্তে দাবাং ট্যুরে একাধিক তারকার সঙ্গে দর্শকের সামনে পারফর্ম করে বেড়াচ্ছেন সালমান। আর এই ট্যুরকে ঘিরেই নাকি লুলিয়ায় সঙ্গে ঝগড়া করেছেন সালমান!

কদিন আগেই স্বপরিবারে মালদ্বীপ সফরে যান সালমান খান। সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন লুলিয়াও। ওখান থেকে ফিরেই দাবাং ট্যুরে অংশ নিতে চলে যান সালমান। সোহেল খানের উদ্যোগে এতে সালমানের সঙ্গে হংকংয়ে রয়েছেন বিপাশা বসু, ডেইজি শাহ, সোনাক্ষী সিনহা, মনীষ পল, বাদশাহ, তামান্নাসহ একাধিক তারকা। শোনা গিয়েছে, এতে সালমানের সঙ্গে পারফর্ম করতে চেয়েছিলেন লুলিয়াও। কিন্তু লুলিয়াকে না নিয়েই ট্যুরে পৌঁছে যান সালমান। আর এই নিয়েই দুজনের মাঝে লেগেছে ঝগড়া।

মা সালমা খান, বোন অর্পিতা যদি হংকং- এ যেতে পারেন সালমানদের সঙ্গে, তাহলে লুলিয়া কেন যেতে পারবেন না- এমন বলে জেদ ধরেন রোমানিয়ান মডেল। সেখানে তিনি স্টেজ পারফর্মও করতে চেয়েছিলেন সালমানদের সঙ্গে। কিন্তু কোনও কিছুতেই কাজ হয়নি। সোনাক্ষী, ডেইজিদের সঙ্গে লুলিয়াকে কিছুতেই নিয়ে যেতে রাজি হননি সালমান। এখন সালমানের দেশে ফিরে আসার জন্য অপেক্ষা করে আছেন ভক্তরা। আগামীতে লুলিয়া আর সালমানের মধ্যে রসায়ন ঠিক থাকে কিনা- তা জানার অপেক্ষায় আছেন সকলে।

২৪ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি