পূর্বাশা ডেস্ক:
দোকান থেকে মিষ্টি না কিনে নিজের ঘরেই মিষ্টি বানালে কেমন হয়? অনেকে অনেক চেষ্টা করেন কিন্তু ঠিক মত হয় না। আজকের রেসিপিটি একবার চেষ্টা করে দেখুন, হতেও পারে আপনার পছন্দের সেই স্পঞ্জ মিষ্টি।
উপকরনঃ
– ছানা এক কাপ
– চিনি এক কাপ
– পানি তিন কাপ
প্রনালীঃ
ছানা তৈরিঃ এক লিটার দুধ জ্বালে দিয়ে ২ বা ৩টা টা বলক আসলে তার ভিতর আধা কাপ সিরকা ও আধা কাপ পানি মিক্স করে দিতে হবে। ৩০ সেকেন্ড জালিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ৩ মিনিট ঢেকে রাখতে হবে। দুধ কেটে ছানা হয়ে গেল। এই ছানা ভালো করে ধুয়ে সুতি কাপড়ে মুড়ে ২ ঘণ্টা রেখে পানি ঝরাতে হবে। মিষ্টির ছানা রেডি।
ছানা ভালো করে মথে নিয়ে ১০ বা ১২টা বল বানাতে হবে। একটা পাত্রে চিনি ও পানি ও এলাচ জ্বাল দিতে হবে। যখন ভালো মতো ফুটবে বলগুলো সিরার ভিতর ছাড়তে হবে। মিডিয়াম জ্বলে ঢাকনা দিয়ে ১০ মিনিট জ্বালানোর পর এক কাপ গরম পানি সিরার ভিতর দিয়ে আরো ১০ মিনিট জ্বালিয়ে চুলা বন্ধ করে দিতে হবে।ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ঘন্টা ঢেকে রাখতে হবে।
রেডি হয়ে গেল মজাদার স্পঞ্জ মিষ্টি।
পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/রুমকী


























































