রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সানি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড অভিনেত্রী সানি লিওন ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখ থেকে ফিরে এলেন। ফিরে এলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ট্রুপের অন্য সদস্যরাও। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছেন। তবে সকলেই অক্ষত বলেও জানিয়েছেন সানি লিওন।

নিজের টুইটার হ্যান্ডলে সানি লিওন গতকাল বুধবার লিখেছেন, বিধাতাকে ধন্যবাদ যে আমরা সকলে বেঁচে আছি। তিনি জানিয়েছেন খারাপ আবহাওয়ার কারণে তাঁদের প্রাইভেট ফ্লাইট দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। খুব অল্পের জন্য বিমানটি রক্ষা পেয়েছে এবং ভয়ঙ্কর একটি ঘটনা এড়ানো গিয়েছে বলে তিনি জানিয়েছেন। সানির সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ছিলেন। ছিলেন অন্য টিম মেম্বাররাও। বিমানটি দুর্ঘটাগ্রস্ত হলে সকলেরই প্রাণসংশয় হতে পারত।

পূর্বাশানিউজ/০১-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি