রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের আসনে অক্ষয়!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কমেডিয়ান সুনীল গ্রোভারের সঙ্গে সমস্যায় জড়িয়ে ফ্লপ করেছে কপিল শর্মার শো। এই শোয়ের পরিবর্তে আসতে যাচ্ছে ‘দাস কা দাম’ নামের একটি অনুষ্ঠান, যা একসময় উপস্থাপনা করতেন সালমান খান। শোনা যাচ্ছে, সালমানের পরিবর্তে এবার অক্ষয় কুমারকে দেখা যাবে ছোটপর্দায়।

বেসরকারি হিন্দি চ্যানেল সনি টিভির ‘দাস কা দাম’ শো পরিচালনার জন্য সালমানকে প্রথমে চূড়ান্ত করে চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু চলতি বছর শুরু হতে চলেছে কালারস- এর বিগ বস সিজন ১১। আর সেই কারণেই এবার সালমানের পরিবর্তে অক্ষয় কুমারকে ভাবা হচ্ছে এই শো-তে।

এদিকে আবার স্টার প্লাস- এর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার শো’ অনুষ্ঠানটি উপস্থাপনা করার কথা রয়েছে অক্ষয়ের। ওই শো-এর জন্য অক্ষয়ের পাশাপাশি রাভিনা ট্যান্ডনকেও প্রস্তাব দেয়া হয়েছে। তবে সালমান, অক্ষয়ের পাশাপাশি ‘দাস কা দাম’- এর উপস্থাপকের তালিকায় রয়েছে রণবীর সিংয়ের নামও।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি