রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


যে ক্রিকেটারের সঙ্গে ডেটিংয়ে যেতে আগ্রহী প্রিয়াঙ্কা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কম আগ্রহ নেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। ভারতের জাতীয় দলের অনেকেই প্রিয়ঙ্কার সঙ্গে ডেটে যেতে চাইবেন।  কিন্তু বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান ভারতীয় দলের কোনও ক্রিকেটারের সঙ্গেই ডেটিংয়ে যেতে আগ্রহী নন। তবে তিনি ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে ডেটিংয়ে যেতে অনেক বেশি আগ্রহী। সম্প্রতি প্রিয়াঙ্কা নিজেই তা স্বীকার করেছেন।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সম্প্রতি জানিয়েছেন, তার প্রথম পছন্দের ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার। কোনদিন সুযোগ হলে তিনি ‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে ডেটিংয়ে যেতে চাইবেন। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে চোখধাঁধানো পারফরম্যান্স করা বিরাট কোহলি এবং যুবরাজ সিংহকে তিনি স্টাইলিস ক্রিকেটার হিসেবে মানেন।

শচিনের পাশাপাশি প্রিয়াঙ্কার পছন্দের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনও। সাতিনি জানান, কেভিন পিটারসেনও স্টাইলিস ব্যাটসম্যান। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের খেলাও পছন্দ প্রিয়াঙ্কার।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি