রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চূড়ান্ত হলো আমির খানের মহাকাশ যাত্রা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অনেকদিন ধরেই চলছে এই বায়োপিকের জল্পনা। কখনও শোনা যাচ্ছে, মহাকাশচারী রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করবেন আমির খান। আবার কখনও শোনা গেছে, খবরটি নেহায়েতই গুজব। কিন্তু এবার আমির খানের মহাকাশ যাত্রা চূড়ান্ত হলো। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।

ছবির নাম ‘স্যালুট’। এতদিন ধরে এমনই একটা আভাস পাওয়া গিয়েছিল। এবার সেই খবরের চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ‘স্যালুট’ ছবির নির্মাতা। এদিকে নতুন বায়োপিক নিয়ে বেশ উচ্ছ্বসিত আমির খান। সিদ্ধার্থ রায় কাপুরের নতুন প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হবে ছবিটি। সহ প্রযোজক আমির খান স্বয়ং। পরিচালনা করবেন বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা মহেশ মাথাই।

তবে এই ছবির শুটিং শুরুর আগেই মুক্তি পাচ্ছে আমিরের পরবর্তী সিনেমা ‘ঠগস অব হিন্দুস্তান’। যেখানে অভিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার অভিনয় করবেন ৫১ বছরের এই অভিনেতা। এছাড়া ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি ছবিতে অভিনয় করছেন আমির।

পূর্বাশানিউজ/১২,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি