রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আবার নকলের অভিযোগ প্রীতমের বিরুদ্ধে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭


পূর্বাশা ডেস্ক:

এর আগেও গান নকলের অভিযোগ উঠেছে ভারতের অন্যতম শীর্ষ সংগীত পরিচালক প্রীতমের বিরুদ্ধে। এবার আবারও একই অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। ‘গ্যাংস্টার’ ছবি থেকে ‘ইয়া আলি’ এবং ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবি থেকে ‘বুলেয়া’ প্রীতম নকল করেছেন, এমন অভিযোগ প্রকাশ্যে এসেছে আগেই। এবার অনুরাগ বসু পরিচালিত ‘জ¹া জাসুস’ এর একটি গানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রীতমের সুর করা গানটির নাম ‘গলতিসে মিসটেক’। মেক্সিকান ডিজে ট্রায়ো ‘থ্রিবলএমটি’ এর একটি গানের সঙ্গে অদ্ভুত মিল পাওয়া গেছে। দুটি গানের তাল-সুর অনেকটাই একইরকম। মেক্সিকান গানটির মতো সরাসরি ইডিএমের ব্যবহার প্রীতমের গানটিতে না থাকলেও ‘গলতিসে মিসটেক’ গানটিও ডিস্কো বা পার্টিতে চলার মতো।

২০ জুন ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি