রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’-এ মীম ও রোজিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :
প্রিয় তারকাদের নিয়ে কমবেশি আগ্রহ থাকে সবারই। সেটা চলচ্চিত্র হোক, আর টেলিভিশনই হোক। তারকাদের অজানা কথা জানতে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর সেটা যদি জানতে পারেন প্রিয় তারকার নিজের মুখে তাহলে তো কথাই নেই। তারকাদের পছন্দ-অপছন্দ, ভালোলাগা, মন্দালাগা সবকিছুতেই রয়েছে সাধারণ মানুষের আগ্রহ। ঈদের আনন্দের সঙ্গে এটিএন বাংলার দর্শকদের জন্য প্রিয় তারকাদের না বলা কথা জানতে আর জানাতে আয়োজন করা হয়েছে ৫ পর্বের বিশেষ সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’।
এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ধারাবাহিকভাবে প্রচার হবে এই বিশেষ অনুষ্ঠান। শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন প্রখ্যাত চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পরীমনি, অভিনেতা জাহিদ হাসান, সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় স্টার ক্যানভাস অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত দুপুর ২টা ৩০ মিনিটে।
পূর্বাশানিউজ/২৩-জুন,২০১৭/ফারজানা


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি