রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহরুখ-সালমানকে আলিয়ার অপমানসূচক মন্তব্য!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

বলিউডে ব্যাপক জনপ্রিয় তিনি। তবে এই জনপ্রিয়তা পেতে তাকে সাহায্য করেছেন খ্যাতিমান নির্মাতারা। যার কারণে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন আলিয়া ভাট। কিন্তু সাফল্যের চূড়ায় ওঠার পর অহংকার দানা বাধে মনে। তেমন অবস্থা আলিয়ার। আর তাই তো, সালমান ও শাহরুখকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে বসলেন আলিয়া।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’ থেকে শুরু করে ‘ডিয়ার জিন্দেগি’। বলিউডে তার সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা সবসময় আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। সেই চিত্রনাট্য বেছে নেওয়ার প্রসঙ্গেই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন আলিয়া। তার এই মন্তব্য শুনলে শাহরুখ, সালমান অপমানিত বোধ করবেন, সেটিই স্বাভাবিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, তার ছবি হিট করাতে কোনও সুপারস্টারের দরকার নেই। ছবির গল্পই ছবির হিরো। এতে করে তিনি নিশ্চয়ই বলিউডের প্রধান সুপারস্টার শাহরুখ ও সালমানকেই ইঙ্গিত করেছেন, তা বলাই বাহুল্য। তবে এই মন্তব্য শুনে সালমান-শাহরুখের মন্তব্য কেমন হবে- তাই ভাবছে বলিউডের একাংশ।

এদিকে মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে দেখা যাবে আলিয়াকে। ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবির নাম ‘রাজি’। আলিয়ার বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। একটি কাশ্মীরি মেয়ে বিয়ে করে এক পাকিস্তানি আর্মি অফিসারকে। মেয়েটি আদতে ভারতীয় গুপ্তচর, যার কাজ স্বামীর গতিবিধি নজরে রাখা। এই ছবির জন্য জিপ চালানো শিখেছেন আলিয়া। শিখেছেন কাশ্মীরি ভাষা।

পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি