রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রণবীরের জীবনে নতুন প্রেমিকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

‘জগ্গা জাসুস’ রিলিজ করার আগে বিভিন্ন প্রোমোশনাল ইভেন্টে ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরকে দেখে মনে হচ্ছিল, পুরনো প্রেম বোধহয় ভুলতে পারেননি তারা! তাদের কেমিস্ট্রি যাই বলুক না কেন, রণবীর-ক্যাটের প্রেম অক্কা পেয়েছেই! কারণ রণবীর নাকি এখন ডেট করছেন ‘রইস’ এর অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে।

দেশের বাইরে একটি অনুষ্ঠানে মাহিরা এবং রণবীর দু’জনেই নিমন্ত্রিত ছিলেন। সেখানেই দু’জনকে অন্তরঙ্গভাবে আড্ডা দিতে দেখেছে পাপারাৎজি। তারপরেই বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রির নতুন ‘কাপ্‌ল’ এরাই কি না, তাই নিয়ে চর্চা! যদিও রণবীর এবং মাহিরা দু’জনেই সব গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

রণবীরের কথায়, ‘‌সাত বছর বয়স থেকে একদিনের জন্যও সিঙ্গল ছিলাম না। কিন্তু এখন আমি সত্যিই সিঙ্গল। নিজের জন্য সময়ও পাচ্ছি। ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গেও প্রচুর সময় কাটাচ্ছি। তারপর দেখছি, অভিনেত্রীদের সঙ্গেই আমার বেশি কথাবার্তা হচ্ছে!’

সংবাদমাধ্যমকে ঠুকলেন যে বোঝাই গেল! কিন্তু রণবীর, ইন্ডাস্ট্রিতে সকলেই তো ‘সম্পর্ক আছে’ বলতে ঘাবড়ায়, তাই না?

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি