রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাণিপ্রেমী আনুশকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কাছে প্রাণিকুল খুবই প্রিয়। ‘যাব হেরি মেট সেজাল’ ছবির শুটিং করতে গিয়ে একটি আহত গাংচিল উদ্ধার ও চিকিৎসা করে তিনি সেটাই প্রমাণ করেছেন। কিছুদিন আগে যাব হেরি মেট সেজাল ছবির শুটিংয়ের জন্য আনুশকা শর্মা গিয়েছিলেন লিসবনে। ছবির শুটিংয়ের সময় একদিন ভোরবেলা সমুদ্রের পাড় ঘেঁষে হাঁটার সময় তীরে একটি অসুস্থ গাংচিল পড়ে থাকতে দেখেন তিনি। কাছে গিয়ে দেখেন পাখিটি ডানায় আঘাত পেয়ে ছটফট করছে। তিনি পাখিটি হোটেলে নিয়ে আসেন। পাখিটির চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।

পূর্বাশানিউজ/0১ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি