বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোনম কাপুরের বিয়ের সানাই বাজতে চলেছে।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সোনম কাপুরের বিয়ের সানাই বাজতে আর বেশি দেরি নেই। সোনম আর আনন্দের বিয়ে এখন সময়ের ব্যাপারমাত্র। এবার বলিউড তারকা সোনম কাপুরের বিয়ের সানাই বাজতে চলেছে।
এ বছর জুনেই সোনম ও আনন্দের বিয়ে। কাপুর পরিবারের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, আসছে জুনেই দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভিনেতা অনিল কাপুরের মেয়ে।

পারিবারিক সূত্রটি জানিয়েছে, ‘এ বছর জুনে সোনম ও আনন্দের বিয়ের পরিকল্পনা চলছে। আনন্দকে নিয়ে সোনমের মনে কোনো দ্বিধা নেই। সে সোনমের প্রতি খুব যত্নশীল।’

সূত্রটি আরও জানায়, প্রথম দিকে বাবা অনিল কাপুর নাকি আনন্দ আহুজাকে নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। সব বাবাই মেয়েদের প্রেমিক নিয়ে প্রথম প্রথম একটু চিন্তায় থাকেন। কিন্তু অনিল কাপুর আর তার স্ত্রী সুনিতা এখন আনন্দকে ঘরের ছেলে করে নিয়েছেন। কাপুরদের যে কোনো পার্টিতে আনন্দের সাবলীল উপস্থিতি দেখে তা বেশ বোঝা যায়।

এছাড়া সোনমের ছোট ভাই নায়ক হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নাকি হবু ভগ্নিপতির দারুণ ভাব। তাই সোনম আর আনন্দের বিয়ে এখন সময়ের ব্যাপারমাত্র।
গত মাসে শোনা যাচ্ছিল, এ বছর এপ্রিল মাসে ভারতের যোধপুরে উমায়েদ ভবন প্রাসাদে সোনম আর আনন্দের জমকালো বিয়ের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ৩০০ জন অতিথি।

সম্প্রতি কলকাতার একটি গয়নার দোকানে সোনমকে কেনাকাটা করতেও দেখা গেছে। এ সময় তার সঙ্গী ছিলেন আনন্দ আহুজার মা।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি