মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী সামবুল খানকে গুলি করে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত। ব্যক্তিগত আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার তাকে এভাবে খুন করা হয়।

গতকাল রাতে ঘটনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের শেখ মালতুন শহরে থাকতেন সামবুল। পুলিশ জানিয়েছে, গতকাল তিন ব্যক্তি তাঁর বাড়ি এসে তাঁদের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে। সামবুল রাজি না হওয়ায় তাঁকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় তারা।

খবরে বলা হয়েছে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে, নিহতের দাদার দায়ের করা মামলার পর অভিযুক্ত তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি